নারী পাচারকারী চক্রের ৩ সদস্যসহ ৫ জনকে আটক
আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের তিন সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় উদ্ধার করা হয় পাচার করতে আনা নয় নারীকে।
রাজধানীর উত্তরা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার র্যাবের পক্ষ থেকে মুঠোফোনে পাঠানো খুদেবার্তায় বলা হয়, আটকদের মধ্যে তিনজন আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্য। তাঁরাও নারী।
খুদে বার্তায় র্যাবের পক্ষ থেকে বলা হয়, নারী পাচারকারী সদস্যদের সঙ্গে পাচারের উদ্দেশে নিয়ে আসা নয়জন নারীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে র্যাব কয়েকটি পাসপোর্ট জব্দ করেছে।
এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে উত্তরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারী পাচারকারী চক্রের ওই তিন নারীসহ পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা ৯ নারীকে উদ্ধার এবং ১৯৫টি পাসপোর্ট জব্দ করা হয়।
আটক তিন নারী পাচারকারী সদস্য হলেন- সুমি, রানী ও শিল্পী। তবে আটক অন্য দুই জনের পরিচয় জানা যায়নি। এছাড়া উদ্ধার হওয়া ৯ নারীর নাম-পরিচয় নিশ্চিত করেনি র্যাব। তবে এ বিষয়ে দুপুরে সাংবাদিকদের ব্রিফ করে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে এক খুদে বার্তায় বলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













