নারী সাংবাদিক খুন হলেন আইএসের হাতে!


আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস সম্পর্কে রিপোর্ট করায় সিরিয়ায় খুন হলেন এক নারী সাংবাদিক। মৃত সাংবাদিকের নাম রাকিয়া হাসান। নিসান ইব্রাহিম নামে পরিচিত ছিলেন তিনি। আইএসের আইন কানুন নিয়ে লেখালেখি করতেন তিনি। আইএস শাসন নিয়ে নিজের ফেসবুকে পেজে তিনি লিখতেন। সিরিয়ার রাকাতে বিমান হামলা হলে সেকথাও লিখতেন তিনি। সিরিয়ার নিউজ এজেন্সির তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
শেষ মেসেজে ওই সাংবাদিক লিখেছিলেন, “আমি রাকায় আছি। আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। তবে আইএস যদি আমাকে হত্যা করে তাহলে সেটা ঠিক আছে। কারণ ওদের শাসনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো।”
২১ জুলাই শেষবার হাসানের ফেসবুক পেজ আপডেট করা হয়। ২০ জুলাই হাসান ওয়াই ফাই ব্যান করার বিরুদ্ধে দাবি তুলে একটি পোস্ট করেন। ২ জানুয়ারি হাসানের পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেয় জঙ্গিরা।
প্রায় ছয় মাস আগে নিখোঁজ হন এই নারী সাংবাদিক। এই নিয়ে পাঁচ সাংবাদিককে হত্যা করলো আইএস। এই প্রথম কোনো নারী সাংবাদিককে হত্যা করা হলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













