শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজেদের যে জিনিস ছড়িয়ে দিতে চান যৌনকর্মীরা!

ভারতের পশ্চিমবঙ্গের সোনাগাছির যৌনকর্মীরা সমবায় গড়ে সফল হয়েছেন। আর তাই দেশের সব যৌনকর্মীদের কাছে তারা সেই মডেলটি ছড়িয়ে দিতে চান। শুধু মুখে মুখেই নয়, হাতেকলমে তা দেখিয়ে দিতে আগামীকাল থেকে তারা একটি মেলারও আয়োজন করছে।

সমবায়ের কর্মকর্তারা জানিয়েছেন, আয়োজিত মেলায় অংশ নেবে দেশের আরো ১৬টি রাজ্যের যৌনকর্মীরা। সেই মেলায় যৌনকর্মীদের সমবায় নিয়ে বিশেষ প্রশিক্ষণেরও আয়োজন করা হবে।

এক সময় যৌনকর্মীরা সরাসরি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারতেন না। ফলে তারা তাদের আয় সঞ্চয় করতে পারতেন না। তাছাড়া হঠাৎ অর্থের প্রয়োজন হলে সুদের কারবারীরাই একমাত্র ভরসা ছিল। তাদের সেই চড়া সুদের ফাঁদে পা দিয়ে অনেকেরই তা থেকে বেরতে সময় লাগতো গোটা জীবন। এ অবস্থায় ১৯৯৫ সালে মাত্র ১৩ সদস্যকে নিয়ে সোনাগাছিতে ঊষা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি গড়ে ওঠে।

ধীরে ধীরে তার সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে পেতে এখন প্রায় ২২ হাজারে দাঁড়িয়েছে। এই মুহূর্তে ঊষার মূলধন প্রায় ২১ কোটি টাকা। এখন যৌনকর্মীরা যে তাদের অর্থ সঞ্চয় করতে পারছেন তাই নয়, প্রয়োজনে সেখান থেকে অর্থ ঋণও নিতে পারেন।

তাদের হিসাব অনুযায়ী, প্রতিবছর প্রায় চার থেকে পাঁচ হাজার সদস্য ঊষা থেকে লোন নেয়। যার মধ্যে ৪২ শতাংশ যৌনকর্মীই লোন নেয় সন্তানদের উচ্চশিক্ষা দেয়ার জন্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত