নিজের বাবাকে পাগল বানালো ছেলে, অতপর…
নিজের বাবাকে পাগল বানিয়ে মানসনিক হাসপাতালে ভর্তি করলো এক পাষণ্ড ছেলে। পরে পুলিশ তাকে উদ্ধার করে তাদের জিম্মায় নিয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিলেটের ওসমানীনগর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের গজিয়া গ্রামের আব্দুল খালিককে (৬০) দীর্ঘদিন থেকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো তার মাদকাসক্ত ছেলে আব্দুল কাহের (৩৩)।
গত ৫ অক্টোবর ছেলে আব্দুল কাহের পিতা আব্দুল খালিককে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় আব্দুল খালিক গত ৭ অক্টোবর ছেলে আব্দুল কাহেরকে আসামি করে সিলেট আদালতে মামলা দায়ের করেন।
গত ১৯ অক্টোবর ছেলে আব্দুল কাহের পিতা আব্দুল খালিককে জোরপূর্বক গাড়িতে তুলে সিলেট নিয়ে আসে। পরবর্তীতে আব্দুল খালিককে পাগল সাজিয়ে নগরীর উপশহরস্থ মনোরোগ হাসপাতালে ভর্তি করে রাখেন।
এঘটনা জানাজানি হলে শুক্রবার বিকালে পুলিশ বৃদ্ধ আব্দুল খালিককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আজ তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার নেতৃত্বে একদল পুলিশ নগরীর উপশহরস্থ মনোরোগ হাসপাতাল থেকে আব্দুল খালিককে উদ্ধার করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উদ্ধার কাজে সহযোগিতা না করে যুক্তি-তর্কে লিপ্ত হয়। পরে পার্শ্ববর্তী শাহজালাল পুলিশ ফাঁড়ি থেকে অপর একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। একপর্যায়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে আব্দুল খালিককে উদ্ধার করে ওসমানীনগর থানায় নেয়া হয়। আজ তাকে কোর্টে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













