নিজ ঘরে মা-মেয়ের লাশ


কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাঙ্গালিয়াপাড়া গ্রামে নিজ ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। নিহতরা হলো নাজমা বেগম (৩৬) ও তাঁর মেয়ে জোসনা খাতুন (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঙ্গালিয়াপাড়া গ্রামের নাজমা বেগম স্বামীর বাড়িতে না থেকে তাঁর প্রথম স্বামীর মেয়ে জোসনা খাতুনকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। গতকাল বুধবার রাতে খাবার খাওয়ার পর মা-মেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তাঁর ছেলে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তাঁরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করে থানায় নেয়।
স্থানীয়রা আরো জানান, নাজমা বেগমের সঙ্গে তাঁর প্রথম স্বামীর ছাড়াছাড়ি হওয়ার পর বদরপুর গ্রামের রকিবের সঙ্গে বিয়ে হয়। কিন্তু রকিবের পরিবারে দুই স্ত্রী থাকায় নাজমা বেগম প্রথম পক্ষের মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিথিশ কুমার সরকার জানান, মা-মেয়ের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তদন্ত চলছে। এখনো এ ঘটনার কোনো কারণ জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













