মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্বাচনে জয়ী কুলসুম নওয়াজ অন্তরালে থেকেও

কোনো নির্বাচনী প্রচারে দেখা যায়নি তাকে। তিনি কখনো জনতার সামনে ভোট চাইতে আসেননি। কেবল তার পক্ষে মেয়ে প্রচার কার্য চালিয়েছেন। তবে অন্তরালে থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনে তারই জয় হলো।

বলছি, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজের কথা। তিনি পার্লামেন্টের লাহোরের একটি আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

রোববার পাঞ্জাব প্রদেশের লাহোরে পার্লামেন্টের ১২০ নম্বর আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ হয়। পানামা পেপার্স মামলায় নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর আসনটি শূন্য হয়। এ আসন থেকে তিনবার নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন নওয়াজ শরিফ।

২০১৩ সালে এই আসনে অনেক বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন নওয়াজ শরিফ। সে তুলনায় তার স্ত্রী কুলসুম কম ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে উপনির্বচানের যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা যাচাই করা যায়নি বলে পাকিস্তানের ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের অনলাইনে জানানো হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী, কুলসুম নওয়াজ পেয়েছেন ৬১ হাজার ২৫৪ ভোট।

এ নির্বাচনে কুলসুম নওয়াজের প্রধান প্রতিদ্বন্দ্বী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রার্থী ড. ইয়াসমিন রশিদ। তিনি পেয়েছেন ৪৭ হাজার ৬৬ ভোট।

নবগঠিত রাজনৈতিক দল মিল্লি মুসলিম লীগ উপনির্বাচনে প্রার্থী দিয়েছিল। এ দলের প্রার্থী ইয়াকুব শেখ তৃতীয় অবস্থানে রয়েছেন।

কুলসুম নওয়াজের এই জয়কে নওয়াজ শরিফের জয় হিসেবেই দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী পদে তাকে অযোগ্য ঘোষণার পর প্রথম নির্বাচন হলো, যেখানে লড়েছেন তার সহধর্মিণী কুলসুম। নির্বাচনে প্রচারের সময় কুলসুম নওয়াজ লন্ডনে চিকিৎসা করাচ্ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প