মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বায়োমেট্রিক নিবন্ধন

নির্বাচন কমিশনের সার্ভার হ্যাং!

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম পুনর্নিবন্ধনের শেষ মুহূর্তে অপারেটর প্রতিষ্ঠানগুলোর সেবাকেন্দ্রে দেখা গেছে উপচেপড়া ভিড়। হঠাৎ করেই এত লোকের চাপে হ্যাং হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের সার্ভার।

শনিবার শেষ হয়ে যাবে আঙুলের ছাপ দিয়ে সিম নিবন্ধনের কার্যক্রম। এখনো সরকারের পক্ষ থেকে সময় বাড়ানোর ঘোষণা আসেনি। বরং বলা হয়েছে, নিবন্ধন না করলে ১ মে থেকে কিছু সময়ের জন্য বন্ধ থাকবে অনিবন্ধিত সিমটি।

সংশ্লিষ্টরা চেষ্টা করলেও মানুষের সেই চাপ সামলাতে পারেনি যন্ত্র। সকাল থেকেই সমস্যা হচ্ছিল নির্বাচন কমিশনের সার্ভারে থাকা আঙুলের ছাপের সঙ্গে সিম নিবন্ধনে আঙুলের ছাপ মেলাতে।

আজ শুক্রবার বেলা ১১টার পর দেখা যায়, প্রায় আধা ঘণ্টার জন্য ওই সার্ভারে ঢোকা যাচ্ছিল না। পরে তা ঠিক হলেও সার্ভারের সমস্যায় সিম নিবন্ধনে সময় বেশি লাগছে বলে জানিয়েছেন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা।

তার পরও সিম নিবন্ধন করতে মানুষের ভিড় ঠেলেই আসছেন আরো মানুষ। আগামী শনিবার সিম নিবন্ধনে চাপ আরো বাড়বে। এমন আশঙ্কা করে নির্বাচন কমিশনে থাকা জাতীয় পরিচয়পত্রের সার্ভারে যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী