রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্যাতনে গৃহকর্মীর মৃত্যু, গৃহকর্তার হুমকি

রাজধানীতে শারীরিক নির্যাতনে রোকসানা আক্তার (১৫) নামে এক গৃহকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের স্বজনদের অভিযোগ, পুলিশকে না জানাতে ওই গৃহকর্তা নিহতের স্বজনদের হুমকি দিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত রোকসানা নীলফামারি জেলার কচুপাতা গ্রামের পরামানিক পাড়ার মোজাম মিয়ার কন্যা। রাজধানীর ধানমণ্ডি ২৭-এর ৩০ নং বাসায় দীর্ঘদিন ধরে সে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছে।

রোববার ভোররাতে রোকসানা কলাবাগান পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে কলাবাগান থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ময়নাতদন্তের নিয়ে আসে।

নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, ধানমণ্ডি ২৭ নং রোডে ফরিদ নামে সিটি কর্পোরেশনের এক কর্মকর্তার বাসায় রোকসানা ৮ বছর ধরে গৃহপরিচারিকার কাজ করছে। তাকে প্রতিমাসে তিন-চারশ টাকা দেয়া হতো। স্বজনেরা খোঁজখবর নিতে গেলে রোকসানা জানাত, তাকে মারধর করা হয়। সেখান থেকে তাকে নিয়ে যেতেও বারবার তাগাদা দেয় মেয়েটি। কিন্তু বোনকে নিয়ে যেতে চাইলে গৃহকর্তা ফরিদ দু’এক মাস পর নিয়ে যেতে বলে।

তিনি জানান, গত ১৮ অক্টোবর ওই গৃহকর্তা ও তার গৃহকর্ত্রী ফোনে জানায়, রোকসানা খুব অসুস্থ। তাকে কলাবাগান পদ্মা জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে যায়। রোববার ভোররাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এদিকে এ ঘটনা পুলিশকে না জানাতে বারবার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আমার বোনকে শারীরিক নির্যাতন করে মেরেছে ওরা। গৃহকর্তা ফরিদ আমাদের কাছ থেকে একটি সাদা কাগজে সই নিয়েছিল। পুলিশকে না জানাতে তিনি হুমকি দিচ্ছেন। এ কারণে পুলিশকে জানাইনি।’

তিনি আরো বলেন, তিন ভাই তিন বোনের মধ্যে ছোট রোকসানা আক্তারের গলায় দাগ ছিল। এ ছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন আছে বলে অভিযোগ করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত