নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য বিশেষ দোয়ার মধ্যদিয়ে শেষ হলো আখেরি মোনাজাত


মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আখেরি মোনাজাত পরিচালনা করেন।
এর আগে আখেরি মুনাজাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে লঞ্চ, ট্রলার ও বাস যোগে মুসল্লিরা চরমোনাই মাহফিলের ময়দানে উপস্থিত হন। গোটা এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
আখেরি মোনাজাতে চরমোনাই পীর রেজাউল করীম মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি ও উন্নতি কামনা করেন। বিশেষ করে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জন্য দোয়া করেন। মোনাজাতে দেশবাসীর সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।
আখেরি মোনাজাতে বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউছ, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













