বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘নিষ্ঠুর পৃথিবীর মানুষেরা আমাকে বাঁচতে দিল না’

মা/ভাইয়া আমাকে ক্ষমা করে দিও। আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু নিষ্ঠুর পৃথিবীর মানুষেরা আমাকে বাঁচতে দিল না। আমার মৃত্যুর জন্য দায়ী তারেক, তারেকের মা ও তার বোন কনিকা। আমার মৃত্যুর প্রতিশোধ তোমরা নিও।

চিঠিটি লিখেছিলেন শারমিন আক্তার ওরফে মিনু, আর তার মৃত্যুর তার শোয়ার কক্ষ থেকে চিঠিটি উদ্ধার করেছে তার পরিবার। গত শুক্রবার বিকেলে তার পরিবারের সদস্যরা চিঠিটি মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মোঃ নিজাম উদ্দিনের কাছে হস্তান্তর করেছেন।

এসআই নিজাম উদ্দিন চিঠিটি পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, চিঠিটি তার হাতের লেখা কিনা আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। তার হাতের লেখা এবং অন্যান্য বিষয়ে খোঁজ করে দেখা হচ্ছে। তবে চিঠিটি কখন লেখা হয়েছে তার সময় বা তারিখ উল্লেখ নেই।

গত বৃহস্পতিবার চাঁদপুরের শাহ্রাস্তির ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মিনুকে (১৫) তার সহপাঠী মোমিন হোসেন ওরফে তারেক শ্রেণিকক্ষ থেকে পুকুর পাড়ে ডেকে নেয়। সেখানে তারেক তাকে থাপ্পড় মারে ও তার মুখে থুথু ছিটায়। একই দিনে তারেকের মা রুপবান বানু ও বিদ্যালয়ে যেয়ে মিনুকে শাসান এবং অপমান করেন।

পরে মেয়েটি বিদ্যালয় থেকে বিরতির সময় ছুটি নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে কাউকে কিছু না বলে শোয়ার ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী মৃত্যুর খবর শুনে হামলা চালিয়ে বিদ্যালয়ের কয়েকটি কক্ষ ভাংচুর করেন। মিনুর ভাই সাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, ঘটনার দিন তারেক ও তার মা বিদ্যালয়ে যেয়ে মিনুকে অপমান ও অপদস্থ করেন। মিনু বিদ্যালয়ের শিক্ষকদের কাছে ঘটনাটি জানিয়েও প্রতিকার পায়নি। বিদ্যালয় থেকে এত বড় একটি ঘটনা আমাদের পরিবারের কাউকে জানানো হয়নি।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান মিনুর পরিবার বক্তব্য অস্বীকার করে বলেন, মেয়েটি আমাদের কাউকে ঘটনা জানায়নি। প্রধান শিক্ষক আরো জানান, আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে বৈঠক করেছি। শনিবার বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী