বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পদ্মা এক্সপ্রেস ট্রেনে এক নারী যাত্রীকে দুই ছাত্র করলেন উত্ত্যক্ত

ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুই ছাত্রকে ১৯ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খড়বোনা এলাকার মাসুদ আলীর ছেলে হাসিম ইকবাল (২৩) ও জেলার চারঘাট উপজেলার শিবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে মমিনুল ইসলাম (২৫)। তারা দুজনই ঢাকায় থেকে লেখাপড়া করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন নগরীর বোয়ালিয়া থানা এলাকার এক নারী। তিনি ট্রেনের ‘ঙ’ বগির ২৪ নম্বর সিটে বসে ছিলেন। একই বগির পাশের সিটে বসে পাঁচজন ছাত্র রাতভর ওই নারীকে উত্ত্যক্ত করেন। এরমধ্যে দুজন আব্দুলপুর ও ঈশ্বরদী স্টেশনে নেমে যান।

তবে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র হাসিম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মমিনুল রাজশাহী রেল স্টেশনে পৌঁছালে ওই নারীর স্বজনরা তাদের ধরে পুলিশে সোপর্দ করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় দণ্ডবিধি ৫০৯ ধারায় তাদের ১৯ দিনের কারাদণ্ড দেয়া হয়। পরে দুপুরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী