সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরকিয়ার বাধা সরাতেই স্বামীকে কুপিয়ে হত্যা

দুধের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করা হয় জামিলকে। তারপর দুই সহযোগীকে নিয়ে স্ত্রী মৌসুমী বটি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। সবশেষে লাশটি বস্তাবন্দি করে লুকিয়ে রাখা হয় বাসার খাটের নিচে।

মঙ্গলবার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে খুনের এমন লোমহর্ষক বর্ণনা দিয়েছেন রাজধানীর চকবাজারে খুন হওয়া জামিলের স্ত্রী মৌসুমী।

চকবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি- তদন্ত) মুরাদুল ইসলাম বলেন, স্ত্রী মৌসুমীর পরিকল্পনায় আরো দুই জন এই হত্যাকাণ্ডে অংশ নেয়। পরে তারা তিন জন মিলে বটি এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই দুই সহযোগীর মধ্যে পরকিয়া প্রেমিকও ছিল কি না তা নিশ্চিত করে বলতে পারেননি ওসি।

এদিকে নিহতের ভগ্নিপতি আনোয়ার জানান, জমিল ও মৌসুমীর বিয়ে হয় সাত বছর আগে। তাদের ঘরে তাজ নামের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। মৌসুমীর পরকিয়ার কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

তিনি বলেন, ‘জামিলের খোঁজে শাশুড়ি মোরা বেগম আমায় সোমবার রাতে ফোন দেয়। ঘটনা সন্দেহজনক হওয়ায় আমি রাতেই তাদের বাসায় গিয়ে খোঁজাখুজি করে খাটের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় জামিলের লাশ পাই। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে নিয়ে যায়।’

জামিল হোসেন চকবাজার রহমতগঞ্জের ১৭৭ ওয়াটার ওয়ার্ক রোডের সফি আহমেদের ছেলে। তিনি পরিবার নিয়ে একই রোডের কালাম মিয়ার ৫ তলা বাড়ির ২য় তলায় ভাড়া থাকতেন। তার একটি স্কচটেপ কারখানা আছে বলেও পারিবারিক সূত্রে জানা যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী