বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধু রিমাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করল স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন

খুলনার পাইকগাছায় পরকীয়ার প্রতিবাদ করায় এক গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে পিটিয়ে গুরুত্বর জখম করেছে স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গৃহবধু রিমা (২০)।

ভিকটিম ও তার পরিবার সুত্রে জানাযায়-পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাাসিন্দা মোঃ রেজাউল ইসলামের কন্যা খাদিজা আক্তার রিমার সাথে এইক উপজেলার গদাইপুর ইউপি’র চরমোলাই গ্রামের মোস্তাক মোল্যার পুত্র ইখলাছুর রহমানের সহিত ইসলামী শরিয়ত মোতাবেক দুই লক্ষ ৫০ হাজার টাকা কাবিনে বিবাহ সম্পন্ন হয়।

বিবাহের পর থেকে স্বামী ইখলাছুর যৌতুকের দাবীতে অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। অপরদিকে স্বামী ইখলাছুর তার এক নিকট আত্মীয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলেই বিভিন্ন সময় মারধরের স্বীকার হয় নিরীহ গৃহবধু রিমা। ঘটনার দিন গত ৩০ জানুয়ারী সন্ধ্যায় পরকীয়ার বিষয়টি নিয়ে গৃহবধু রিমা স্বামী ইখলাছুরের সাথে কথা বলতেই তার উপর শুরু হয় মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন।

মারপিটের একপর্যায়ে গৃহবধুর স্পর্শকাতর স্থানে জখম করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় গৃহবধুকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মানবাধিকার ও বিভিন্নসংস্থা ভিকটিমের অবস্থা পর্যবেক্ষন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

From The Web

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী