সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরকীয়ার বিবাদে পশু চিকিৎসককে কুপিয়ে হত্যা!

ঢাকার ধামরাইয়ে ঠাণ্ডু মিয়া (৩৫) নামে এক পশু চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাজেদা বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের পূর্ব দিমুখা গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এফ এম সাইদ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে একটি ধান ক্ষেতের পাশ থেকে ঠাণ্ডু মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। এ ঘটনায় প্রতিবেশী সাজেদা বেগম নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। প্রতিবেশী সাজেদা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

সাজেদার বরাত দিয়ে ধামরাই থানার ওসি জানান, রাতে কৌশলে ঠাণ্ডু মিয়াকে তার ঘরে ডেকে নিয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করা হয়। তারপর তার গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়। পরে পাশের ধানক্ষেতে লাশ ফেলে দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় সাজেদার ঘর তল্লাশি করে ঠাণ্ডু মিয়ার ব্যবহৃত রক্তমাখা লুঙ্গি ও জামা-কাপড় উদ্ধার করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত