পরপর দু’দুটি গণ ধর্ষনের ঘটনার রেশ না কাটতেই আবারও ঘটল গণধর্ষণ


পাবনার চাটমোহর উপজেলায় পরপর দু’দুটি গণ ধর্ষনের ঘটনার রেশ না কাটতেই আবারও ঘটল গণধর্ষনের ঘটনা। এবার প্রেমিক ও তার বন্ধুরা মিলে গণধর্ষন করেছে এক কিশোরীকে। রোববার রাতে শহরের কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে পাবনা সদর থানায় ধর্ষিত কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ কিশোরীর প্রেমিকসহ দুই কিশোরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার চরমাধপুর গ্রামের মানিক প্রামানিকের ছেলে আলামীন (১৮), একই গ্রামের দুলাল সর্দারের ছেলে সাগর (১৬) এবং কলাবাগান এলাকার মনোয়ারুল ইসলামের ছেলে শান্ত (১৬)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোববার বিকেলে সদর উপজেলার মাধপুর ইসমাইল হোসেন মেমোরিয়াল গার্লস স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৬) তার প্রেমিক আলামীন বেড়ানোর কথা বলে শহরের কলাবাগান এলাকার মনোয়ারুল ইসলামের বাড়িতে ডেকে আনে।
এ সময় ওই বাড়িতে আগে থেকেই উপস্থিত থাকা তার দুই বন্ধু শান্ত ও সাগরকে সাথে নিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় কিশোরী বাধা দিলে অস্ত্রের মুখে তারা তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে কিশোরীর স্বজনদের মধ্যে এ ঘটনা জানাজানি হলে সোমবার কিশোরীর বাবা আতিকুর রহমান বাদী হয়ে পাবনা সদর থানায় তিন জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীর প্রেমিক ও তার দুই বন্ধুকে গ্রেফতার করেছে।
বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম কিশোরীকে পাবনা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













