মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পর্ণো ভিডিও বিক্রি করায় ৪ যুবক গ্রেফতার

জয়পুরহাট পৌর শহরের ৪টি দোকানে অভিযান চালিয়ে পর্ণো ভিডিও বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল বিকেল সাড়ে ৫টায় শহরের রেলগেট ও মসজিদ মার্কেটে পৃথক অভিযান চালিয়ে পর্ণো ভিডিওসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জয়পুরহাট পৌর শহরের স্থায়ী বাসিন্দা ও কম্পিউটার মাল্টি মিডিয়া ব্যবসায়ী রিংকু, রাইহান, রাব্বী ও শাহরিয়ার রাজ।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, আটক যুবকরা দীর্ঘদিন ধরে মাল্টিমিডিয়া ব্যবসার আড়ালে তরুণদের মাঝে পর্ণো ভিডিও বিক্রি করে আসছিলেন। এরই সুবাদে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে শহরের রেলগেট ও মসজিদ মার্কেটে অভিযান চালায় র‌্যাব। এ সময় তাদের কম্পিউটার পিসিতে পর্ণো ভিডিও দেখতে পেলে র‌্যাব তাদের আটক করে পিসিগুলো জব্দ করে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ‘পর্ন ভিডিও অ্যাক্ট কন্ট্রোল ২০১২’ আইনে ব্যবসায়ী রিংকু, রাইহান, রাব্বী ও শাহরিয়ার রাজের বিরুদ্ধে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেছে।

পর্ণো ভিডিও ব্যবসায়ী আটক ও থানায় মামলার বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সিরাজুল ইসলাম।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত