বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পর্নো দেখিয়ে বরখাস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ‘অশ্লীল চিত্র’ প্রদর্শনের অভিযোগ এনে উন্নয়ন অধ্যয়ন বিভাগের একজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শিক্ষক ড: মোহম্মদ রিয়াজুল হককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেট সভায়। ঘটনাটি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছেন “সংশ্লিষ্ট বিভাগের অ্যাকাডেমিক কমিটি ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে মনে করেছে তিনি একটি কোর্স পরিচালনা করার সময় শিক্ষার্থীদের এমন কিছু জিনিস দেখিয়েছেন যেগুলো অত্যন্ত অশ্লীল।”
“সেগুলোর সঙ্গে জেন্ডার ও ডেভেলপমেন্ট শীর্ষক ওই কোর্সের কোনও সম্পর্ক তো নেইই, বরং সেগুলো প্রায় পর্নোগ্রাফির পর্যায়ে পড়ে”, জানিয়েছেন মোহাম্মদ আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটও প্রাথমিকভাবে একমত হয়েছে যে ড: মোহম্মদ রিয়াজুল হক ক্লাসে যে সব হ্যান্ড-আউট, কপি বা পোর্ট্রেট দেখিয়েছেন সেগুলো অত্যন্ত অশ্লীল।

তার ভিত্তিতেই তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে অভিযুক্ত ওই শিক্ষককে আপাতত বহিষ্কার করা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত তদন্ত কমিটিতে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হবে, এ ব্যাপারে তার বক্তব্যও শোনা হবে।

উপ-উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বিবিসিকে আরও জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকের বিভাগীয় চেয়ারপার্সন ও সহকর্মীরাও তাকে অনেকদিন ধরেই বলে আসছিলেন ক্লাসে যেন তিনি ওই ধরনের আপত্তিকর জিনিসপত্র না দেখান।

“কিন্তু মৌখিকভাবে সতর্ক করার পরও তিনি সে কথায় কর্ণপাত করেননি, তাকে সহকর্মীরা সংশোধন করে নিতে বললেও তিনি সে কথা গায়ে মাখেননি”, জানিয়েছেন উপ-উপাচার্য।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে ড: মোহম্মদ রিয়াজুল হকের বিরুদ্ধে অভিযোগটা প্রথম এসেছিল তার শিক্ষার্থীদের কাছ থেকেই। কোর্স পরিচালনা করার সময় তিনি ক্লাসে যে ধরনের ‘কনটেন্ট’ দেখাতেন তা তার ছাত্রছাত্রীরাই ভালভাবে নেয়নি। ওই শিক্ষক নিজের ফেসবুক পেজে নানা আপত্তিকর উদ্ধৃতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে সে ব্যাপারে অভিব্যক্তি চাইতেন বলেও প্রাথমিক তদন্তে অ্যাকাডেমিক কমিটি দেখতে পেয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি