পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণায় ব্রিটেনেও শুরু স্বাক্ষর অভিযান


আমেরিকার পরে এবার ব্রিটেন৷ পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করা জন্য স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে দেশ জুড়ে৷ জানা গিয়েছে রবিবার ব্রিটেনের একটি সরকারি ওয়েবসাইটে আবেদন করা হয়েছে যাতে সকলে সেখানে স্বাক্ষর করে এবং পাকিস্তানকে সন্ত্রাসে মদতদাতা রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ব্রিটেনের সরকার৷ জানা গিয়েছে, ইতিমধ্যে প্রায় দশ হাজার স্বাক্ষর সংগ্রহ করা গিয়েছে৷ নিয়মানুযায়ী যদি এক লক্ষ স্বাক্ষর সংগ্রীহিত হয় যায় তবে এই ইস্যুতে বিতর্ক শুরু হবে ব্রিটিশ পার্লামেন্টে৷
ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, ব্রিটেনের পক্ষ থেকে ভারত ও পাক উভয় দেশের কার্যকলাপের উপরই নজর রাখা হচ্ছে৷ এই পিটিশন দাখিলকারী নামান পারোপকারি জানিয়েছেন, সন্ত্রাসবাদ সম্পর্কে দু-মুখো নীতি নিয়েছে পাকিস্তান৷ ওসামা-বিন লাদেনকে নিজের দেশে আস্তানা দিয়েছিল তারা৷ এমনকি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতেই সমগ্র বিশ্বে নাশকতা চালাচ্ছে জঙ্গিরা৷জানা গিয়েছে, এই পিটিশনে স্বাক্ষর করেছে সমগ্র ব্রিটেনের সাধারণ মানুষ৷ বিশেষত যারা প্রবাসী ভারতীয়৷
‘সীমান্তে স্বচ্ছ-অভিযান চালিয়ে এসেছে সেনা’
কোনও অ্যাটাক হয়নি! বোঝাতে সাংবাদিকদের সীমান্তে নিয়ে গেল পাকিস্তান
অন্যের জমি নিয়ে লোভ নেই ভারতের: পাকিস্তানকে খোঁচা মোদীর
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













