অন্যের জমি নিয়ে লোভ নেই ভারতের: পাকিস্তানকে খোঁচা মোদীর


কাশ্মীর ইস্যুতে ফের পাকিস্তানকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরে ভারতের ‘অত্যাচারে’র ইস্যু তোলে পাকিস্তান। সেই প্রেক্ষাপটেই মোদী বললেন, ভারত কাউকে আক্রমণ করেনি, কারও ভূখণ্ড দখলের লোভও তার নেই। বরং দু-দুটি ভারতের কোনও প্রত্যক্ষ স্বার্থ জড়িত না থাকলেও দেড় লক্ষ ভারতীয় জওয়ান প্রাণ দিয়েছেন।
প্রবাসী ভারতীয় কেন্দ্রের মঞ্চে পাকিস্তানকে নিশানা করেই তিনি কথাগুলি বলেছেন বলে মনে করা হচ্ছে। প্রবাসী ভারতীয় সম্প্রদায়ও বিদেশের মাটিতে ক্ষমতা দখলে বা রাজনীতিতে ইন্ধন দেয় না, বরং সামাজিক সমৃদ্ধির কথা মাথায় রেখে অন্যদের সঙ্গে মিলেমিশে থাকে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। বলেন, ওরা জলের মতো। যেখানে থাকেন, সেখানকার পরিস্থিতির দাবি মতো নিজেদের মানিয়ে নেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, বিরাট ত্যাগ সত্ত্বেও ভারত গোটা বিশ্বকে তার আসল মূল্য বোঝাতে পারেনি। তিনি বিদেশ সফরে গেলেই সেখানে ভারতীয় জওয়ানদের সৌধে পা রাখার আবেদন করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













