কোনও অ্যাটাক হয়নি! বোঝাতে সাংবাদিকদের সীমান্তে নিয়ে গেল পাকিস্তান


পাকিস্তানকে উরির হিসেব কড়ায়-গণ্ডায় চুকিয়ে দিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে দুনিয়াকে এটা বোঝাতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান, যে আসলে এমন কিছুই নয়। যদিও কোথাও ধোপে টিকছে না তাদের দাবি। তবুও চূড়ান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
ভারতের সেনা অভিযানের কথা ধামাচাপা দিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির সাংবাদিকদের বিনামূল্যে নিয়ন্ত্রণরেখার সফর করাল পাক সেনা। AFP, রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির সাংবাদিকদের সাড়ম্বরে নিয়ন্ত্রণ রেখায় নিয়ে যায় পাকিস্তানি সেনা। পাক সেনার এমন খাতিরে তো সাংবাদিকরাও প্রথমটায় খানিকটা চমকে যান। যে দেশে সাংবাদিকদের হাজার জায়গায় যাওয়া বারণ, বালোচিস্তানের মতো আস্ত একটা প্রদেশে যেখানে বিদেশি সাংবাদিকদের ওপর কড়া নজরদারি চলে তারা কিনা সেই সাংবাদিকদেরই বেড়াতে নিয়ে যাচ্ছে!
নিয়ন্ত্রণ রেখায় পাক অধিকৃত কাশ্মীরের দিকে একটি টাওয়ারে সাংবাদিকদের দাঁড় করিয়ে পাক সেনার এক কর্তা বোঝান, কেন ভারতের পক্ষে পাকিস্তানের দিকে ঢোকা সম্ভবই নয়। কারণ, দু’দেশের মধ্যে নিরাপত্তার একাধিক স্তর রয়েছে। যা ভেদ করে ঢোকা কার্যত অসম্ভব। সাংবাদিকদের মতে, ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে কি না সেই প্রশ্ন বাদ দিলে এটা স্পষ্ট হয়ে যায়, পাকিস্তানি সেনার মদত ছাড়া নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকা জঙ্গিদের পক্ষে অসম্ভব।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













