বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানির হাতে বাংলাদেশি শিশু যৌন হয়রানির শিকার

১১ বছরের এক বাংলাদেশি ছেলেশিশুকে যৌন হয়রানি করেছে ২৩ বছর বয়সী এক পাকিস্তানি পাচক। এমনকি শিশুটির নগ্ন ছবি প্রকাশ করারও ভয় দেখানো হয়। পরে শ্লীলতাহানি ও ব্ল্যাকমেলের অভিযোগে অভিযুক্ত হয় ওই পাচক। এ ঘটনা ঘটে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে। খালিজি টাইমসের এক প্রতিবেদনে আজ সোমবার এসব কথা বলা হয়।

আদালতকে জানানো হয়, নাইফে পাকিস্তানি ওই তরুণ ক্যাফেটেরিয়ার ভেতর ওই শিশুটিকে যৌন হয়রানি করে। এমনকি সে ওই শিশুর নগ্ন ছবি তুলে তাকে হুমকি দেয়। বলে সে ওই জায়গা ছেড়ে গেলে তার ছবি ছড়িয়ে দেওয়া হবে।

ওই শিশুর ভাষ্য, অভিযোগ দায়েরের তিন দিন আগে খাবার কিনতে সেই ওই ক্যাফেটেরিয়ায় যায়। এরপর এক ব্যক্তি তার কাছে এসে কাঁধে হাত রাখে ও অন্য সহকর্মীদের বলে তাদের একটা ছবি তুলে দিতে।

গত ২৬ সেপ্টেম্বর সকাল পৌনে ছয়টায় শিশুটি স্কুলে যাওয়ার পথে তাকে ওই পাচক ভেতরে আসার জন্য জোর করে। শিশুটি বলে, ‘সে আমাকে একটা চেয়ারে বসায় ও জুস নিয়ে আসে। সে আমার কাছে জানতে চায় মা আমাকে কোনো অর্থ দিয়েছে কি না। এরপর সে আমাকে পাঁচ দিরহাম দেয়। আচমকা সে আমার ট্রাউজার খুলে ফেলে।’

শিশুটি সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে তাকে তার ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তখন শিশুটি তাকে বলে, ‘আজ আমায় যেতে দাও। আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। তুমি যদি আমাকে যেতে দাও তাহলে আগামীকাল আমি আবার আসব।’

কিন্তু স্কুলে যাওয়ার কিছু সময় পরেই বাড়িতে ফিরে আসে শিশুটি। শিশুটির বাবা জানায়, ‘আমার স্ত্রী আমাকে ঘুম থেকে তুলে জানায় ছেলে স্কুল থেকে ফিরে এসেছে এবং সে ভালো বোধ করছে না।’ বাবা ওঠে ছেলেকে দেখেন, সে কাঁপছে। এরপর সে সব খুলে বলে।

এ ঘটনার দেড় ঘণ্টার পর ক্যাফেটেরিয়াটি খোলার পর পুলিশ ওই তরুণ পাচককে আটক করে। তার মোবাইলে ৭৫ জন পর্নো অভিনেতার ছবি পাওয়া যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী