পাকিস্তানে জাহাজ ভাঙা দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৬


পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি শিপব্রেকিং ইয়ার্ডে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং একটি তেলের ট্যাঙ্কারের ভেতর আগুন ধরে নিহতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে।
কর্মকর্তারা রোববার একথা জানান।
এদিকে দুর্ঘটনার কারণ নির্ণয়ে গঠিত তদন্ত কমিটি প্রথমবারের মতো বৈঠক করেছে।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে করাচি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে গাদানি শিপব্রেকিং ইয়ার্ডে চলতি সপ্তাহে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো অন্তত ৫৯ জন আহত হয়।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা জুলফিকার হাশমি এএফপিকে বলেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে’। গাদানি কালাত অঞ্চলের অন্তর্ভুক্ত।
তিনি বলেন, একজন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে এবং অপর ৫ জন হাসপাতালে মারা গেছে।
তিনি বলেন, তেল ট্যাংকার ভাঙা কাজের ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিরাপত্তার মান পর্যালোচনা করা হচ্ছে। এ সময় ওই ইয়ার্ডে সব ধরনের জাহাজ ভাঙা নিষিদ্ধ করা হয়েছে। দুর্ঘটনার পরে এর কারণ অনুসন্ধানে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কর্তৃক গঠিত উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি শনিবার বন্দর নগরী করাচীতে তাদের প্রথম বৈঠক করেছে।
কমিটির এক বিবৃতিতে বলা হয়, কমিটি এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত রিপোর্ট পেশ করবে।
দুর্ঘটনা সম্পর্কে বালুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হানিফাল এএফপিকে বলেছিলেন, ‘একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভাঙা হচ্ছিল এমন একটি জাহাজের ভেতরে বিরাট অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায়।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













