বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানে জাহাজ ভাঙা দুর্ঘটনায় ১১ জন নিহত, ৫৯ জন আহত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি শিপব্রেকিং ইয়ার্ডে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং একটি তেলের ট্যাঙ্কারের ভেতর আগুন ধরে ১১ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। কর্মকর্তারা একথা জানান।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে করাচি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে গাদানি শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

বালুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হানিফাল এএফপিকে বলেন, ‘একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভাঙা হচ্ছিল এমন একটি জাহাজের ভেতরে বিরাট অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায়।’

ওই এলাকার জেলা প্রশাসক জুলফিকার আলী শাহ এএফপিকে বলেন, ‘এ পর্যন্ত আমরা ১১টি মৃতদেহ উদ্ধার করেছি এবং ৫৯ জন আহত ব্যক্তিকে করাচি পাঠিয়েছি।’
তিনি বলেন, ‘আহতদের সকলেই মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।’

স্থানীয় সরকারি কর্মকর্তা জুলফিকার হাশমি এএফপিকে বলেন, জাহাজটিতে এখনো আগুন জ্বলছে এবং আগুন নেভানোর মত পর্যাপ্ত সরঞ্জাম নেই।

হাশমি ও শাহ দু’জনই বলেন, আগুন নেভাতে সহায়তার জন্য পাকিস্তান নৌবাহিনীর অগ্নিনির্বাপক কর্মীদের তলব করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে তার দফতর।

স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন।

টিভির ফুটেজে দেখানো হয় জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প