পাকিস্তানে মৃতের সংখ্যা ১,৩০০ ছাড়িয়ে
সমুদ্র-বায়ু প্রবাহের পরও থামছে না পাকিস্তানের সিন্ধু প্রদেশে বয়ে যাওয়া ভয়াবহ দাবদাহ। প্রচণ্ড দাবদাহে এ পর্যন্ত মারা গেছে ১,৩৫৭ জন। এর মধ্যে শুধু বন্দরনগরী করাচিতেই মৃতের সংখ্যা ১,২৫৬।-খবর রেডিও তেহরান।
তাপমাত্রা সামান্য কমলেও গতকাল (মঙ্গলবার) সিন্ধু প্রদেশে হিটস্ট্রোকে ২৫ জন মারা গেছে। এর মধ্যে করাচি শহরে মারা গেছে ২২ জন এবং বাদিন ও থার জেলায় মারা গেছে তিনজন। সিন্ধুর প্রাদেশিক সরকার জানিয়েছে, এ পর্যন্ত দাবদাহের কবলে পড়ে অসুস্থ হয়েছে অন্তত এক লাখ মানুষ।
সিন্ধুর মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা এরইমধ্যে বিভিন্ন হাসাপতাল পরিদর্শন করেছেন। এছাড়া, পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি নেতা বিলওয়াল ভুট্টোও হাসাপাতালে ভর্তি রোগীদের ঘুরে দেখেছেন। তবে দাবদাহ মোকাবেলায় প্রাদেশিক সরকারের নীতি কী হবে তা নিয়ে কেউ কোনো কথা বলছেন না। এতে শুধু বিরোধীদের সমালোচনাই বাড়ছে। চলমান দাবদাহ মোকাবেলা এবং জনগণের কল্যাণে সরকারের আরো অনেক কিছু করণীয় রয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশবিদরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













