বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাবনায় আ.লীগের দুপক্ষে সংঘর্ষ: গুলিবিদ্ধ ৭

পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার সানিলা গ্রামে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও গত পৌর নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রশিদ দুলাল এবং বেড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলীর সমর্থকদের মধ্যে অনেকদিন ধরেই বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাত নয়টার দিকে সানিলা গ্রামে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় গোলাগুলিরও ঘটনা ঘটে। এতে সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয় বলে স্থানীয়রা জানান। গ্রেপ্তার এড়াতে সবাই বিভিন্ন ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কতজন আহত হয়েছেন বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। সংঘর্ষে জড়িত কাউকে আটক করাও যায়নি বলে ওসি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে