বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আগুনে বিধ্বস্ত কারখানার নিচে এখনও লাশ থাকার আশঙ্কা

বাংলাদেশে ঢাকার কাছে টঙ্গীতে একটি বহুতল কারখানা ভবনে গত শনিবার বয়লার বিস্ফোরণের জেরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও ভবনধসের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সেখানে উদ্ধার তৎপরতা শেষ করা যায়নি। কর্মকর্তারা বলছেন, উদ্ধার তৎপরতায় দমকল বাহিনীর সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী।

তারা বলছেন ধসে পড়া পুরো ভবনটির ভেতরে আর কোন মৃতদেহ আছে কিনা তা খুঁজে দেখতে আরো দু-একদিন সময় লাগবে। এদিকে, এই দুর্ঘটনায় যারা নিখোঁজ রয়েছেন তাদের জীবিত ফিরে পাওয়ার আশা এখন ছেড়ে দিয়েছেন তাদের স্বজনেরা। টঙ্গির ট্যাম্পাকো প্যাকেজিং কারখানায় রাতের পালায় কাজ শেষে গত শনিবার সকালবেলা বেরিয়ে আসার কথা ছিল চুন্নু মোল্লার।

কিন্তু বয়লার বিস্ফোরণের মধ্যে দিয়ে কারখানাটিতে একটি ব্যাপক বিধ্বংসী অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার পর থেকে চুন্নু মোল্লা নিখোঁজ।
সেই থেকে এখন পর্যন্ত ফরিদপুরে থাকা চুন্নুর পরিবারের সদস্যরা পালা করে কেউ না কেউ টঙ্গি এসে থাকছেন, ছবি হাতে ঘোরাঘুরি করছেন টাম্পাকোর ধ্বংসস্তুপের আশপাশে।

আজ শনিবার অষ্টম দিনে চুন্নুর বোনজামাই সবুর মোল্লা বিবিসি বাংলাকে বল্লেন, চুন্নুকে জীবিত ফেরত পাওয়ার কোন আশা তারা আর দেখছেন না।
“আমরা নিজের চোখে যারা দেখছি আমরা ভাবতেছি হয়ত সে আর নাই।”

“সে এতটা বে-আক্কেলে না, বেঁচে থাকলে এত বড় একটা ঘটনা টাম্পাকোতে ঘটছে- সে মা-বাবাকে অন্ততপক্ষে জানাবে না।”

আর সেজন্যই তিনি মনে করছেন চুন্নু আর বেঁচে নেই। তবে চুন্নুর বাবামার এখনও আশা ছেলে বেঁচে আছে -এবং সে ফিরে আসবে।

“তারা বলে একটু খোঁজাখুঁজি করো, ওর সন্ধান মিলবে- আমার চুন্নু আসবেই। ”

তবে এখন পর্যন্ত ওই দুর্ঘটনায় নিহত যে ৩৪ জনের মৃতদেহ মিলেছে তার মধ্যে চুন্নুকে পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সনাক্ত হওয়ার অপেক্ষায় থাকা ছটি বিকৃত, প্রায় অঙ্গার হয়ে যাওয়া মৃতদেহের মধ্যে চুন্নু আছে কী না, তা জানতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন।
ঈদের ছুটি শেষ হওয়ার পরেই এই পরীক্ষা হওয়ার কথা।

একই পরীক্ষার অপেক্ষায় আছেন লক্ষ্মীপুরের আবু তাহের। তার বাইশ বছরের ছেলে রিয়াদ হোসেন মুরাদও নিখোঁজ টাম্পাকো দুর্ঘটনায়। “ওর ডিএনএ টেস্ট করবে – এই আশায় আছি,” বলছেন আবু তাহের । অগ্নিকাণ্ড শুরু হওয়ার পরদিন বিকেল নাগাদই ধসে পড়েছিল বিরাটাকায় কারখানা ভবনটির বেশীরভাগ অংশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি