পাবনায় এবার ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা
পাবনার বেড়ায় রংধনু প্রি-ক্যাডেট স্কুলের ২য় শ্রেণীর ৮ বছরের এক শিশুকে একই গ্রামের মোঃ হাসান মোল্লার ছেলে মোঃ মোস্তফা (২৫) কর্তৃক জোড় পূর্বক ধর্ষন চেষ্টা চালায় বলে জানা গেছে। এ ব্যাপারে আজ শনিবার বেড়া মডেল থানায় একটি মামলা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সকাল ১১ টার দিকে বান্ধবীর সাথে স্কুল ছাত্রী বেড়ার হুরাসাগর নদীতে কলসী নিয়ে পানি আনতে যায়। এ সময় নদীর ধারে থাকা মোঃ মোস্তফা (২৫) লিজাকে কৌশলে ডেকে নিয়ে তার নৌকায় উঠায়। তারপর নৌকার ছৈ এর ভিতর নিয়ে যায় এবং তাকে জোড় পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এক পর্যায়ে লিজা চিৎকার করে। কিন্তু আশ-পাশে কোন লোকজন না থাকায় লিজা মোস্তফার হাতে কামড় বসিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। ঘাটে উপস্থিত মোছাঃ সরিফা খাতুনকে বিষয়টি অবগত করে তার পরিবারের মা-বাবাকে বিষয়টি জানায়।
আজ শনিবার ২০০০ সালের নারী ও শিশু নির্যাতনের দমন আইন (সংশোধনী) এর ৯ (৪) (খ) ধারায় ধর্ষনের চেষ্টার অভিযোগে মেয়ের বাবা রেজাউল করিম বাদী হয়ে বেড়া মডেল থানায় মামলা করেন। মামলা নং-০৬/২২৮। মামলা দায়ের পর হতে মোস্তফা গ্রুপের লোকজন লিজার বাবাসহ পরিবারের সদস্যদের হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে মামলার বাদী মেয়ের বাবা রেজাউল করিম জানান, আসামী মোস্তফার ছোট ভাইকে আটক করে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টিসহ ভয়ভীতি দেখাচ্ছে। মামলা তদন্তকারী এসআই মোঃ ওহিদুজ্জামান জানান, মামলা হয়েছে, আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যাচ্ছে না। আমরা আসামী ধরার সর্বাতœক চেষ্টা করছি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













