পিকআপ চালক বাড়ি পৌঁছে দেওয়ার নামে ছাত্রীকে ধর্ষণ!
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজার এলাকায় এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ওই ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জলঢাকা উপজেলার বাসিন্দা ওই শিক্ষার্থী নানাবাড়িতে থেকে পড়াশোনা করত।
জানা যায়, গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে মারুকুল ইসলাম (৩০) নামে এক পিকআপ চালকের সঙ্গে ওই শিক্ষার্থীর দেখা হয়। বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে মারুকুল মেয়েটিকে পিকআপে তুলে নেয়। ওই পিকআপে আগে থেকেই দুই যুবক ছিল। পরে মেয়েটি এদের হাতে ধর্ষণের শিকার হয়। স্থানীয় বাসিন্দারা মেয়েটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কহিনুরজ্জামান লিটন জানান, মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ব্যাপারে মামলা দায়ের হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













