মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পিস্তলসহ অস্ত্র চোরাকারবারী গ্রেপ্তার

চারটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে পাঞ্জাতন আলী নামে ৩৮ বছর বয়সী এক অস্ত্র চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে পাঞ্জাতনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাঞ্জাতনের বাড়ি উপজেলার ইউসুফপুর গ্রামে। তার বাবার নাম আফাজ মন্ডল।

সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অস্ত্র কেনাবেচার খবর পেয়ে রাত দুইটার দিকে র‌্যাব-৫ এর মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি অপারেশন দল পাঞ্জাতনের বাড়িতে অভিযান চালায়।

এরপর বাড়িটিতে তল্লাশি চালিয়ে চারটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে পাঞ্জাতন আলীকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় একটি মোবাইল সেট ও একটি সিমকার্ড।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আসামি পাঞ্জাতনকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী