পিস্তল ও ৫শ’ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার শিবগঞ্জে


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ রোববার গভীর রাতে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ৫শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
এসময় একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম জানান, উপ-পরিদর্শক হাফিজুর আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টার দিকে কানসাট চৌডালা আঞ্চলিক সড়ক দিয়ে ভটভটি যোগে বস্তায় ভোরে ফেনসিডিল পাচারের সময় পুলিশ ভটভটিটি আটক করে।
এসময় তল্লাশী চালিয়ে ৫শ’ বোতল ফেনসিডিল একটি বিদেশী পিস্তল,৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এসময় অস্ত্র ও মাদক ব্যবসায়ী বাবুপুর গ্রামের রমজান আলীর ছেলে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন













