‘মানবপাচারকারী’ গ্রেপ্তার চট্টগ্রামে


মানবপাচারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান বলছেন, গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (৫৫) জেলা পুলিশের ‘তালিকভুক্ত মানবপাচারকারী’। সোমবার রাতে ‘গোপন সংবাদের ভিত্তিতে’ উপজেলার পুঁইছড়ি বাজার থেকে রাজ্জাককে গ্রেপ্তার করা হয় বলে বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, রাজ্জাকের বিরুদ্ধে মানবপাচার আইনে থানায় মামলা রয়েছে। এর আগে গত ২৮ মে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী বাজার থেকে বাহাদুর আলম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
বাহাদুরও ‘তালিকাভুক্ত মানবপাচারকারী’ বলে সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













