পীরের আস্তানায় গাঁজার আসর!
জামালপুর প্রতিনিধি : জেলার বকশীগঞ্জে পীরের আস্তানায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার রাতে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার বাট্রাজোর ইউনিয়নের দত্তেরচর নতুনবাজার এলাকায় বশির খাঁজা নামে একটি পীরের আস্তানা রয়েছে। বশির খাঁজার মৃত্যুর পর তার নাতি শাহীন খাজাঁ নিজেকে পীর দাবি করে এই আস্তানার দেখভাল করে আসছেন। এই দরবারে সময়ে অসময়ে চলে ঢাক ঢোল পিটিয়ে গানবাজনা ও জমজমাট গাঁজার আসর। দীর্ঘদিন ধরে এ নিয়ে রয়েছে স্থানীয় এলাকাবাসীর তীব্র ক্ষোভ।
সোমবার রাতে এসআই মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এই আস্তানায় অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় পীরের অনুসারী ৮ জনকে আটক ও তাদের কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজাসহ খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। অনেকে পালিয়ে যায়। আটককৃতরা হলো শাহাজাহান (৩০), সাইফুল (২৫), সাখাওয়াত (৩৫), আব্দুল সামাদ (৩০), আব্দুল (৩৭), দুলাল (৪৫), মাসুদ (৩৫) ফারুক (৩০)। তাদের বাড়ি বকশীগঞ্জ ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন গ্রামে।
এদিকে পীরের আস্তানা থেকে গাঁজা উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দারা পুলিশের এ অভিযান সাধুবাদ জানিয়ে তারা জানান, এ আস্তনায় প্রতি নিয়ত গাঁজা বিক্রি ও সেবনের আসর বসে। তবে পীরের আসক্ত ভক্তদের ভয়ে কেউ কিছু বলতে পারে না।
অপরদিকে আজ মঙ্গলবার সকালে পৌর শহরের সীমারপাড় এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী সোলায়মান হক (২৫) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, এদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা নং- ২৯। ২৭ অক্টোবর মঙ্গলবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













