পুণেকে হারিয়ে আইপিএল ট্রফির হ্যাটট্রিক মুম্বাই ইন্ডিয়ানসের


আইপিএল-এর প্রথম দল হিসেবে ৩য় বারের মত ট্রফি ঘরে তুলে নতুন ইতিহাস গড়ল মুম্বই ইন্ডিয়ান্স। আর তীরে এসে তরী ডুবল স্মিথদের। আইপিএল থেকে চিরতরে বিদায় নেওয়ার আগে আর নজির গড়া হল না পুণের। চলতি টুর্নামেন্টে তিনবার রোহিত শর্মাদের পরাস্ত করেছিলেন ধোনিরা। কিন্তু ফাইনালের মঞ্চে শেষ হাসি হাসলেন রোহিতই। ধোনি বনাম রোহিতের ছায়া যুদ্ধেও হেরে গেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়কই। ডাগআউটে তখন উচ্ছ্বসিত শচীন তেণ্ডুলকর।
হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইপিএল দশম আসরের ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে পুনের বোলারদের সাঁড়াসি আক্রমণের শিকার হলো মুম্বাই ইন্ডিয়ান্স। পুনের বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে সক্ষম হয়েছে রোহিত শর্মার দল। দশম আসরের শিরোপা জিততে হলে পুনের দরকার ছিল ১৩০ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













