বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুত্র সন্তান না হওয়ায় গৃহবধূর শরীরে গরম পানি

বগুড়া জেলার ধুনট উপজেলায় ছেলে সন্তান না হওয়ায় চামেলী খাতুন(২৮) নামে এক গৃহবধূকে শরীরে গরম পানি ঢেলে দিয়ে নির্যাতন করেছে শাশুড়ী জায়দা বেগম। চামেলীর কোমর থেকে পা পর্যন্ত ঝলসে গেছে।

আজ সোমবার সকালে ধুনটের বিলকাজুলী গ্রামে এ ঘটনাটি ঘটে। স্বজনরা চামেলীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ঘটনার পর স্বামী ও শাশুড়ী বাড়ি থেকে পালিয়ে গেছেন।

জানা গেছে, ধুনট উপজেলার বিলকাজুলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে আবু হোসেন বিটু প্রায় ১১ বছর আগে একই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে চামেলী বেগমকে বিয়ে করেন। বিয়ের পর কয়েক বছর তাদের সংসার সুখের ছিল।

প্রায় ৬ বছর আগে চামেলী একটি কন্যা সন্তান জন্ম দেন। এতে তিনি স্বামী ও শাশুড়ীর কাছে ‘অপয়া’ হয়ে যান। কারণে-অকারণে তার ওপর নির্যাতন শুরু হয়। এ নিয়ে কয়েক দফা সালিশ হলেও কোনো লাভ হয়নি। চামেলীর ওপর নির্যাতন অব্যাহত থাকে।

গত রোববার সকাল ৯টার দিকে স্বামী আবু হোসেন বিটু কাজের উদ্দেশ্যে বাইরে যান। এ সময় বউ-শাশুড়ী এক সঙ্গে রান্না করছিলেন। এ সময় কন্যা জন্ম দেয়ার কারণে শাশুড়ী জায়দা বেগম কটূক্তি করেন। গৃহবধূ চামেলী প্রতিবাদ করলে শাশুড়ী প্রচণ্ড ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তিনি চুলায় থাকা গরম পানি চামেলীর শরীরে ঢেলে দেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন জানান, গরম পানিতে গৃহবধুর শরীরের কিছু অংশ পুড়ে গেছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

ধুনট সদর ইউনিয়নের চেয়ারম্যান লাল মিয়া বলেন, এর আগে কয়েক দফা সালিশ বৈঠক করলেও স্বামী ও শাশুড়ীর সঙ্গে চামেলীর সমঝোতা হয়নি।

ধুনট থানার ওসি মিজানুর রহমান এলাকাবাসীদের উদ্ধৃতি দিয়ে বলেন, সোমবার দুপুর পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী