পুরান ঢাকায় মুয়াজ্জিন হত্যায় মামলা
পুরান ঢাকার কোতয়ালীর ইসলামপুরে ঝব্বু খানম মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেন হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা করেছেন নিহতের ছেলে ইয়াসিন।
সোমবার দুপুরে তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ মামলা করেন। তবে পুলিশ হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, নিহত বিল্লাল হোসেনের ছেলে ইয়াসিন হত্যাকা-ের ঘটনায় সোমবার দুপুরে একটি মামলা (মামলা নম্বর-২) করেছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিহত বিল্লাল হোসেনের বাড়ি মানিকগঞ্জের ঘিওর থানার বানিয়াজুরি ইউনিয়নের নয়াচর গ্রামে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













