পুলিশের পক্ষ থেকে ফেসবুকের সঙ্গে সরাসরি যোগাযোগ করার একটা উপায়ও প্রস্তাব করা হয়েছে


কেউ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা শনাক্ত করা যায় এমন কোনো পরিচয়পত্র চাওয়া হয়; বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এমন প্রস্তাব দেয়া হয়েছে ফেসবুককে। ফেসবুক জানিয়েছে, নীতিমালা বিষয়ক কমিটির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে তারা তাদের অবস্থান জানাবে।
ঢাকায় চলছে বিশ্বের বেশ কয়েকটি দেশের পুলিশ প্রধানদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত আছেন ফেসবুকের প্রতিনিধিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে সন্ত্রাসবাদ ছড়ানো নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে ফেসবুক প্রতিনিধির সঙ্গে কথা বলছেন বিভিন্ন দেশের পুলিশ প্রধানরা। কথা বলেছে বাংলাদেশও।
ফেসবুকের সঙ্গে পুলিশের ঠিক কী আলোচনা হয়েছে, সে বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মনিরুজ্জামান।
তিনি জানান, সাইবার অপরাধ ঘটলে তা তদন্ত করার সময় ফেসবুক যাতে সহায়তা করে, সে প্রস্তাব রাখা হয়েছে। এই জন্য পুলিশের পক্ষ থেকে বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্টধারীদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অথবা শনাক্ত করা যায়, এ রকম পরিচয়পত্র বাধ্যতামূলক করার প্রস্তাব দেয়া হয়েছে।
ফেসবুকের নিরাপত্তা বিষয়ক ব্যবস্থাপক বিক্রম লেংগেহ এ বিষয়ে জানিয়েছেন যে, ফেসবুকের নীতিমালার ভিতরে থাকা যে কোনো উপায়ে তারা সরকারকে সাহায্য করতে পারবেন। তবে তার আগে ফেসবুকের নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে আলোচনা করে ফেসবুক তাদের অবস্থান জানাবে।
এ ছাড়া পুলিশের পক্ষ থেকে ফেসবুকের সঙ্গে সরাসরি যোগাযোগ করার একটা উপায়ও প্রস্তাব করা হয়েছে। এর জন্য পুলিশে ফেসবুকের যোগাযোগ করার জন্য একজন মুখপাত্র নিয়োগের ব্যাপারও ফেসবুককে জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













