শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশের লাটিচার্জে সমাবেশ করতে পারেনি চট্টগ্রাম বিএনপি, আহত ২০

চট্টগ্রামে বিএনপির দলীয় সমাবেশে পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা। বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেওয়া সাত বছর কারাদণ্ডের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মিছিল নিয়ে দলীয় সমাবেশে যাওয়ার পথে নগরীর কাজীর দেউড়ি নূর আহমদ সড়কে (এস এ পরিবহনের সামনে) এ ঘটনা ঘটেছে।

আহত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, পাহাড়তলী যুবদল নেতা হামিদ, হাটহাজারী বিএনপি নেতা হারিছ চৌধুরী, সরোয়ার আজীজ, নুরুল আলম নুরু, চকবাজার থানার ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সেজানসহ বেশ কয়েকজন নেতাকর্মী। আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালসহ নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিএনপি’র সিনিয়র নেতা কর্মীরা এসময় সমাবেশে যোগ দিতে পারেনি।

এদিকে ঘটনার ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জানান, বিএনপি নেতাকর্মীদের মিছিল করতে নিষেধ করা হয়েছিল। এতে তারা পুলিশের দিকে তেড়ে আসে। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, কোনো হামলা খবর আমার জানা নেই। দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ শেষ হওয়ার পর আমি সেখান থেকে চলে আসি। পরে কিছু হয়েছে কিনা জানি না।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি

গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন

  • পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
  • ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
  • আজ খুলে দেয়া হচ্ছে চট্রগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার
  • চট্টগ্রামে মিনিবাস উল্টে নিহত ২
  • চট্টগ্রামে মন্দিরে হামলা-অগ্নিসংযোগ, সড়ক অবরোধ
  • ক্রিকেট নিয়ে মারামারি: আহত স্কুলছাত্রের মৃত্যু
  • নারী আইনজীবীর নাক ফাটিয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
  • চট্টগ্রামে ৬ ঘন্টার বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দি
  • চট্টগ্রামে ইয়াবাসহ ২ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
  • অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানের পতাকা ছিঁড়ে ফেললো চবি ছাত্রলীগ
  • সন্দ্বীপে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার
  • ‘পুলিশ মেরে বেহেশতে যেতে চায় জঙ্গিরা’