পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত


হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মদন মিয়া ওরফে মোজাম্মেল (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দারাগাঁও চা বাগানের ২ নম্বর সেকশন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
মদন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের মরহুম রহমান মিয়ার ছেলে।
বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব দাবি করেন, অস্ত্র, ডাকাতি, হত্যাসহ সাতটি মামলার আসামি মদনকে বুধবার গ্রেপ্তার করা হয়। রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সহযোগীদের নাম প্রকাশ করেন এবং অস্ত্র রাখার জায়গা সম্পর্কে তথ্য দেন।
ভোররাতে মদনকে নিয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় হঠাৎ পুলিশের ওপর গুলিবর্ষণ করে মদনের সহযোগীরা। এ পরিস্থিতিতে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে মদন পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতদের গুলি লাগে মদনের বুকে বলে দাবি করেন পরিদর্শক।
পরে মদনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













