বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি: ‘বিএনপি’ বাবার ‘ছাত্রলীগ’ ছেলে গ্রেফতার

জেলার রায়পুরে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ কর্মী শেখ জিল্লুর রহমান (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার বোয়ার্ডার বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত জিল্লুর রহমান রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়র বিএনপির সভাপতি শেখ জালাল আহম্মেদ মণ্টু মিয়ার ছেলে।

চন্ডিপুর ইউনিয়ন ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য ফয়সাল হোসেন জানান, জিল্লুর রহমান তাদের দলের কর্মী। সে নিয়মিত মিছিল-মিটিংয়ে অংশ নেয়।

অভিযুক্ত জিল্লুর রহমানের বাবা শেখ জালাল আহম্মেদ মণ্টু মিয়া বলেন, আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। সে কোনোভাবেই ডাকাতির সঙ্গে জড়িত নয়।

রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, জিল্লুর লক্ষ্মীপুরের অতিরিক্ত সিনিয়র ম্যাজিস্ট্রেট মো. দাউদ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে ডাকাত রাজন বাহিনীর সক্রিয় সদস্য ও এসপির বাড়িতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর মঙ্গলবার রাতে সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেট (এসপি) মাহমুদুর রহমান সেলিমের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে। পরে এসপির ভাই মুক্তার হোসেন বাদী হয়ে থানায় অজ্ঞাতদের নামে ডাকাতি মামলা করেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির মালামালসহ ৯ জনকে আটক ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন রাজন (৩৮) নামের ডাকাত সর্দার নিহত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী