পুলিশ নিয়োগ পরীক্ষায় অসদুপায়; ৯ জনের কারাদণ্ড


পুলিশ নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দিনাজপুরে ৯ জনকে আটকের পর এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বাণী এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা জেলার মেহেদি হাসান (২৫), সাতক্ষীরা জেলার শেখ বাপ্পারাজ (২৭), মো. পলাশ (২০), কক্সবাজার এলাকার বাসিন্দা ইসতিয়াক বুলবুল (২৩), মাগুড়া জেলার বাসিন্দা মো. আব্দুল আলী (২৫), মুন্সিগঞ্জ জেলার শাহজালাল সুমন (২২), যশোর জেলার মো. মতিউর রহমান (২২), পাবনা জেলার শফিকুল ইসলাম (২২), দিনাজপুর জেলার মসলেম উদ্দিন (২২)।
কোতয়ালী থানার ওসি মো. রেদওয়ানুর রহিম জানান, রবিবার পুলিশ লাইনে পুলিশ সদস্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে বিভিন্ন জেলার ৯ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক প্রত্যেকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













