সোমবার, আগস্ট ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুড়িয়ে হত্যার মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশিট

নৈশকোচে আট যাত্রীকে পুড়িয়ে মারার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। আজ সোমবার কুমিল্লার একটি আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম। এতে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ আরো ৭৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এসআই ইব্রাহীম জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে যাত্রীবাহী নৈশকোচে পেট্রোলবোমা হামলা চালিয়ে আট যাত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এতে খালেদা জিয়াসহ বিএনপির কেন্দ্রীয় ৫ নেতাকে হুকুমের আসামি এবং জামায়াত নেতা তাহেরকে প্রধান আসামি করে সর্বমোট ৭৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি উপজেলার জগমোহনপুর এলাকায় একটি নৈশকোচে নাশকতাকারীদের নিক্ষিপ্ত পেট্রলবোমা হামলায় ঘটনাস্থলে ৭ জন এবং পরে ঢামেকের বার্ন ইউনিটে রাশেদুল ইসলাম নামের আরও একজনের মৃত্যু হয়।
ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাতে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা ও চৌদ্দগ্রামের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, রুহুল কবির রিজভী ও সালাহ উদ্দিন আহমেদকে হুকুমের আসামি করে ওই দুটি মামলায় ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫/২০জনসহ ৭৬ জনকে আসামি করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ২৫ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে জাকির, মোতালেব ও আলমগীর নামে ৩ জন আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ মামলায় এজাহারভুক্ত উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারী পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়।

এছাড়া এজাহারভুক্ত সোহেল নামের এক যুবদল নেতার লাশ মহাসড়কের দাউদকান্দি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

নিহত এ দুইজনসহ ছয়জনের নাম চূড়ান্ত চার্জশিটে বাদ দেয়া হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এস আই ইব্রাহীম জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী