‘পোশাকের জন্য কিশোরীর ‘আত্মহত্যা’


রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এক কিশোরীকে পোশাক নিয়ে মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে সে ঘরে থাকা ছারপোকা মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তার নাম লামিয়া আক্তার (১৪)।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে লামিয়া বিষ পান করে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত কিশোরীর বাবা মজিবর রহমান জানান, তাঁরা কামরাঙ্গীচর কলেজ রোড এলাকায় থাকেন। তাঁর মেয়ে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ার পর অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়।
মজিবর আরো জানান, লামিয়া তাঁর মা রিনা আক্তারের সঙ্গে বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পোশাক নিয়ে মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে সে ঘরে থাকা ছারপোকা মারার বিষ খেয়ে ফেলে।
ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













