শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে পাড়ায় যৌন ব্যবসা!

ভারতের বাগুইআটির চাউলপট্টির একটি ফ্ল্যাট থেকে যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। চাউলপট্টি, দেশবন্ধুনগর, রঞ্জনাগলি, কেষ্টপুরসহ ভিআইপি রোড সংলগ্ন বিভিন্ন এলাকার অনেক ফ্ল্যাটে এই ব্যবসা চলে বলে অভিযোগ। সেই ব্যবসার পরিধি এমনই যে এলাকার বিভিন্ন জায়গায় প্রকাশ্যে মোবাইল নম্বর দিয়ে নারীদের ছবি-সম্বলিত পোস্টার সাঁটা হয়েছে। এই যৌন ব্যবসার চক্র কাজ করে কিছু ল্যান্ডলাইন নম্বরের মাধ্যমেও। সেই নম্বরে ফোন করলে মোবাইলে পাঠানো হয় মেসেজ। সেখানেই দেওয়া হয় দালালের মোবাইলের নম্বর। সেই নম্বরে ফোন করলে নির্দিষ্ট পার্লারে পৌঁছে দেওয়ার কাজ চলে। তবে প্রতি স্তরেই থাকে পরিচয় যাচাই এবং নজরদারির প্রক্রিয়া।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হঠাৎ গজিয়ে ওঠা ম্যাসাজ পার্লার ছাড়া এলাকার বিভিন্ন ফ্ল্যাটেও চলছে যৌন ব্যবসা। ওইসব ফ্ল্যাট যাদের ভাড়া দেওয়া হয়েছে, তারা সেখানে থাকেন না। সেখানে থাকে তৃতীয় কোন ব্যক্তি এবং সেই ফ্ল্যাটে যৌনব্যবসা চালায়। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি ফ্ল্যাটের নথিভুক্ত মালিক বা ভাড়াটিয়া না হওয়ায় তার সম্পর্কে পুলিশের কাছে কোন তথ্য নেই।

দেশটির বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় পানশালা এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বার ডান্সারের সংখ্যা বেড়ে যাওয়ায় এখন ভাড়ায় ফ্ল্যাট নেওয়ার প্রবণতা বেড়েছে। ভিন রাজ্য থেকে আসা অনেক যুবতীই এখন বিধাননগর এবং তার উপকণ্ঠে বিভিন্ন আবাসনে ফ্ল্যাট ভাড়া করে থাকেন। তাদের একাংশ যৌন ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ বাগুইআটির বাসিন্দাদের একাংশের।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত