শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘প্রকৃত হত্যাকারীদের আড়াল করা হয়েছে’

শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যায় সিআইডি তদন্ত করে যে অভিযোগপত্র দিয়েছে, তাতে প্রকৃত হত্যাকারীদের আড়াল করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল আকতার।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি মামলাটি স্বচ্ছতার সঙ্গে পুনঃতদন্ত করার দাবিও জানান।

তিনি বলেন, মোস্তাফিজুর রহমানের একার পক্ষে শ্রমিকনেতা আমিনুলকে হত্যা করা সম্ভব না। তার সঙ্গে কে বা কারা ছিলেন, তা খুঁজে বের করতে হবে।

বাবুল আকতার আরো বলেন, মোস্তাফিজুর আমিনুলকে হত্যার পূর্বে এনএসআইয়ের সদস্যের সঙ্গে কয়েক দফায় মোবাইলে কথা বলেছেন। এ মামলার পর সরকার তাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করলেও তাকে গ্রেফতার করা হচ্ছে না। উল্টো তাকে পলাতক দেখিয়ে মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।

পুলিশ আমিনুলের হত্যাকারী মোস্তাফিজুরকে বিদেশ পাঠিয়ে দিয়েছে অথবা লুকিয়ে রেখেছে বলে অভিযোগ তুলে বাবুল আকতার বলেন, মোস্তাফিজুর যদি পলাতক বা নিখোঁজ হয়ে থাকেন, তবে তার পরিবার কেন উদ্বিগ্ন নয়?

তিনি বলেন, কোন গাড়িতে করে আমিনুলকে হত্যা করে লাশ আশুলিয়া থেকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল ও কোন জায়গায় তাকে হত্যা করা হয় এবং তা কেন খুঁজে বের করা হচ্ছে না, তার জবাব সরকারের কাছে চায় আমিনুলের পরিবার।

এ সময় তিনি হত্যাকারীদের শনাক্তের লক্ষ্যে আমিনুলের পরনে যেসব পোশাক ছিল সেগুলোর ডিএনএ টেস্ট ও অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী