বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রতিকুলতা মোকাবেলা করে নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে ছিল যে মেয়েটি

ঝালকাঠি জেলার স্কুল ছাত্রী শারমিন আকতার নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে আলোচনায় এসেছেন। বিয়েতে রাজি না হওয়ায় তার মা তাকে পাত্রের সাথে বেশ কিছুদিন একটি কক্ষে আটকে রেখে নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে।

এই বন্দী অবস্থা থেকে পালিয়ে শারমিন আকতার মায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। শারমিন আকতার ঝালকাঠির রাজাপুর উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার পিতা সৌদিপ্রবাসী।

নবম শ্রেণিতে পড়ার সময় পনেরো বছর বয়সে তার মা তাকে বিয়ে দেয়ার আয়োজন করেছিলো। স্কুলের বন্ধু,সাংবাদিক এবং থানা পুলিশের সহায়তা নিয়ে শারমিন আকতার মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।

শারমিন আকতার বলেছেন, “আমি বিয়ের জন্য উপযুক্ত বয়সে ছিলাম না। এই কিশোরী বয়সে একজন বয়স্ক লোকের সাথে আমার সংসার করা সম্ভব ছিল না। তখন আমাকে আটকিয়ে রেখে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল। কিন্তু আমি এই পরিস্থিতি থেকে আমার জীবনকে বাঁচাতে মায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম।”

সেজন্য তাকে নানা প্রতিকুলতা মোকাবেলা করতে হয়েছে। এখনও পরিবারের ভিতর থেকেই চাপের মধ্যে রয়েছেন।কিন্তু তিনি দমে যাননি। এই কিশোরীর দায়ের করা মামলায় তাঁর মা এবং কথিত পাত্রকে পুলিশ গ্রেফতার করে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার তদন্ত এখন চলছে।

এমন ঘটনার প্রেক্ষাপটে নারী অধিকার নিয়ে আন্দোলনকারীরা এবং বিভিন্ন সংগঠন তার সাথে যোগযোগ করে। শারমিন আকতার এখন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি আইন নিয়ে পড়াশুনা করে বাল্য বিয়ে বন্ধের জন্য এবং অসহায় নারীদের জন্য কাজ করতে চান। বিবিসি

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত