মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রতি স্কুলে দুটি স্কাউট দল গঠন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের প্রতি স্কুলে দুটি করে স্কাউট দল গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গোপালগঞ্জে ৭ দিনব্যাপী ১১তম জাতীয় রোভার মুটের উদ্বোধনী বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

এসময় স্কাউটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন- তোমরা হলে জাতির ভবিষ্যৎ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তোমরা বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

সদর উপজেলার মানিকদাহ হাউজিং প্রকল্পের (মূল এরিণা) বঙ্গবন্ধু এরিণায় বেলা সাড়ে ১১টার দিকে এ রোভার মুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, সার্কভূক্ত ও এশিয়া প্যাসেফিক অঞ্চলের বিভিন্ন দেশ ও বাংলাদেশের সকল জেলা থেকে রোভার স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার ও কর্মকর্তরা মিলে প্রায় ১০ হাজার প্রতিনিধি এ রোভার মুটে অংশগ্রহণ করেছে। রোভার মুটে ১৫টি অকর্ষণীয় চ্যালেজিং প্রোগাম প্রতিপালিত হবে।

এছাড়া গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজে অংশগ্রহণ করে রোভাররা প্রতিদিন নিজেদের দক্ষতা প্রদর্শন করবে ও নতুন বিষয়ে জ্ঞান অর্জন করবে।

রোভার মুটের সমগ্র এলাকা ৪টি ভিলেজে অন্তর্ভূক্ত করা হয়েছে। জাতীয় চার নেতার নামে এসব ভিলেজের নামকরণ করা হয়েছে। প্রতিটি ভিলেজকে ৩টি সাব-ক্যাম্পে বিভক্ত করা হয়েছে।

গোপালগঞ্জের ১২টি নদ-নদী, বিল ও খালের নামে ওইসব সাব-ক্যাম্পের নামকরণ করা হয়েছে। টুঙ্গিপাড়ায় ক্যাম্পেইন ক্যাম্পের নামকরণ করা হয়েছে শেখ ফজিলাতুন্নেসা ক্যাম্প। রোভার মুট উপলক্ষে ডাক বিভাগ উদ্বোধনী খাম ও ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট প্রকাশও উন্মোচন করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ