বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, যুবক কারাগারে

অন্যকে ফাঁসাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুক ছড়িয়ে দেয়ার অভিযোগে বরগুনায় মনির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার রাতে মনিরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নান্নু সিকদার।

গ্রেপ্তার মনির হোসেন বরগুনার তালতলী উপজেলা ছোট ভাইজোড়া গ্রামের আঃ মান্নানে ছেলে। তিনি উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন বলে জানা গেছে।

এ মামলার বাদী ও তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নান্নু সিকদার জানান, মনির একই গ্রামের মজিবর রহমান ঘরামীর ছেলে সোহেলকে ফাঁসানোর জন্য তার ব্যবহৃত ‘ভালবাসার গল্প’ নামক আইডি হ্যাক করে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ওই আইডি দিয়ে ফেসবুকে ছবি আপলোড করে।

এ ঘটনা ফাঁস হলে তালতলী উপজেলা ইসলামী আন্দোলনের নেতা পান্না আকন ও তালতলীর আল-কারিম ফার্মেসির মালিক মোঃ জহির হোসেনের নেতৃত্বে সালিশ বৈঠকে অভিযুক্ত মনিরের বাবা বাবা আঃ মান্নানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে সোমবার রাতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার ঘটনায় মনির হোসেনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন তিনি।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, মামলার পরপরই অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে মনিরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত