প্রধানমন্ত্রীর নির্দেশে আইভীর জন্য লড়বেন শামীম


সাংসদ এ কে এম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভীকে এক সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ালীগ সভানেত্রী শেখ হাসিনা।
২২ নভেম্বর মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবনে এক বৈঠকে তাদেরকে এ নির্দেশ দিয়েছেন। এসময় গণভবনে উপস্থিত ছিলেন শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী।
শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ভোট করার প্রতিশ্রুতি দিয়েছেন শামীম ওসমান।
বৈঠকের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আজকে পার্টির মনোনীত প্রার্থী আইভী ও নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে শামীম ওসমান ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে নির্বাচনে জেতাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এ ব্যাপারে দলে দ্বিমত নেই।
আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদে প্রার্থী দিয়েছে বর্তমান মেয়র আইভীকে।
উল্লেখ্য,গত বারের নির্বাচনে শামীসম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এবং দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন আইভী।
শামীম ও আইভী স্থানীয় রাজনীতিতে একে অপরের প্রতিপক্ষ। প্রকাশ্যে সমাবেশে একে অন্যের বিষোদগারের পাশাপাশি টিভি অনুষ্ঠানে তুমুল তর্কাতর্কিতেও একাধিকবার জড়ান তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













