প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : তিন প্রকৌশলী বরখাস্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের জরুরি অবতরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনের ভিত্তিতে তিন প্রকৌশলীকে বরখাস্ত করেছে বাংলাদেশ বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন (অব.) মু আ মোসাদ্দিক আহমেদ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে বিমানের বোর্ড সাব-কমিটির বৈঠকে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়। তারা হলেন- প্রকৌশলী দেবেশ চৌধুরী (প্রডাকশন), এসকে সিদ্দিক (কোয়ালিটি) ও বেলাল হোসেন (সিস্টেম এন্ড মেইনটেন্যান্স)।
এর আগে তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির পাঁচ প্রকৌশলসহ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন- প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস, লুৎফুর রহমান, জাকির হোসাইন এবং টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামতের করে সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান।
তবে ওই ত্রুটি মানবসৃষ্ট কারণে হয়েছিল বলে সংসদে জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সেটি অবহেলা না কি নাশকতা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও সে সময় জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













