প্রলোভন দেখিয়ে শিশুদের ধর্ষণ করা তার কাজ


চট্টগ্রামে বায়েজিদ থানা পুলিশ এক শিশু ধর্ষককে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে নগরীর সিআরবি এলাকা থেকে মো. বেলাল হোসেন (৩৫) নামে এ ধর্ষককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক বেলাল বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকায় ভাড়া থাকতেন। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার ডাবলুগঞ্জ গ্রামের দেলোয়ার হোসেন দফদারের ছেলে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল চারটায় বায়েজিদ থানার টি-বোর্ড এলাকা থেকে মোহাম্মদনগর ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণিতে (৮) পড়ুয়া এক শিশুকে প্রলোভন দেখিয়ে অটোরিকশায় করে সিআরবি এলাকায় নিয়ে যায় ধর্ষক বেলাল। সেখানে তাকে ধর্ষণ করতে গেলে শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, কয়েক বছর ধরে কালামিয়া বাজারসহ নগরীর বিভিন্ন জায়গা থেকে শিশুদের ফুঁসলিয়ে নিয়ে এসে ধর্ষণ করে বেলাল। এসব ঘটনা কাউকে যেন না বলে এজন্য কখনো শিশুদের চকলেট কিনে দেয় আবার কখনো টাকাও দেয় সে। অবশেষে শুক্রবার দুপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বেলালকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছিল বলে স্বীকার করে সে। এছাড়া এর চারদিন আগে আরেফীন নগর থেকে ৮ বছরের আরেকটি শিশুকেও সে চকবাজার এমএম আলী রোডে নিয়ে গিয়ে একটি ড্রেনের ভেতর ধর্ষণ করে বলেও জানায় বেলাল।
ওসি জানান, জিজ্ঞাসাবাদে বেলাল জানিয়েছে, সে চারটি বিয়ে করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













